|
amader aro kom bujleo cholbe............
|
| (Tuesday, 02 December 2008) Written by obaritho- sobujer- pranto-chuye |
| . ..আপনি আমার কথা বিশ্বাস না করলে,বাংলাদেশের ১৫কোটি মানুষের মাঝ থেকে ১২ থেকে ৬০বছর বয়সী যে কোন একজন শারীরিক ভাবে সুস্হ মানুষকে প্রশ্ন করুন,"দেশ ও জাতীর অবনতির অন্যতম কারণ গুলি কি কি?" এই প্রশ্নের উত্তর সবাই (এমনকি অঁজো পাড়া গাঁয়ের মুর্খ মানুষও)আপনাকে গুছিয়ে দিতে পারবে।উত্তর দেওয়ার সময় সবার চেহারায়ই বিষাদের ছায়া থাকবে।তাদের কথায় লজিক থাকবে (শক্ত ও নির্ভর যোগ্য )।তার মানে আমরা সবাই দেশ নিয়ে গভীর ভাবে ভাবছি,দেশের অবনতি আমাদের চোখে নিঁখুত ভাবে ধরা পড়ছে এবং এই জন্য আমাদের মনটাও খারাপ থাকবে।আমরা আফসোস করতে থাকব। আপনি প্রশ্ন করেন,"দেশকে সমৃদ্ধশালী ও উন্নত করতে হলে কি কি করা প্রয়োজন?" এই প্রশ্নের উত্তরো সবাই গুছিয়ে দিবে।উত্তর দেওয়ার সময় সবার চেহারায়ই জ্ঞানী ভাব ফুটে উঠবে ।তাদের কথায় লজিক থাকবে (শক্ত ও নির্ভর যোগ্য )।তার মানে আমরা সবাই দেশ নিয়ে গভীর ভাবে ভাবছি,কি ভাবে দেশকে উন্নত করা যায় সেটা নিয়ে আমরাদের কারোর ভাবনায়ই কমতি নেই।এই দেশটা আমাদের,আমরা এই দেশের ভালো চাই।আমরা আফসোস করতে থাকব। চুপ,,,,আর একটা কথাও না,,,,বল্লাম না চুপ থাকতে................ হরতালের সময় হাজার হাজার উশৃংখল মানুষের আপনি কি একজন নন?গাড়ি কে ভাঙ্গে?কে গাড়িতে আগুন দেয়?কে যুবতি মেয়েদের নিয়ে রঙ্গীন খেলা খেলে?মেয়েদের গায়ে এসিড ছুড়ে কে?মাদক ব্যাবসা কে করে?আপনার হাতে কেন অস্র থাকবে?আপনিকি মেতে উঠেন্না নষ্টামি আর ভাংচুরে? আপনি এসবের কিছু না করলে,কেন এই ঘটনা গুলো বার বার ঘটবে? বুঝলাম আপনাদের কথা,আপনারা বলছেন, কিছু খারাপ মানুষ দেশের ভালো চায় না।আরে খারাপ মানুষের সংখ্যা যদি কমই হয়ে থাকে,তাহলে দেশ কেন তাদের নিয়ন্ত্রনে থকবে।কেন দেশের এত্তো অবনতি হবে? আর যদি বলেন,খারাপ মানুষের সংখ্যা বেশি,তাহলে কেন দেশের অবনতি আর উন্নতি নিয়ে আপনারা কথা বলেন?নাকি আপনাদের সবই প্রলাপ? খুন,মারামারি,এসিড নিক্ষেপ,চিনতাই,ধর্ষন,হরতাল,সন্ত্রাস এই সব বারবারই ঘটছে।আমি এসব নি্য়ে ভাবি আর প্রচন্ড গৃণায় উন্মাদের মত চারদিকে থুথু ছিটাতে থাকি,আমার নিজের গায়েও থুথু পরে,কারন আমি আপনাদেরি একজন। কলমিলতা(মীর ইমাম) . |
|
vobo sagor
|
| (Thursday, 27 November 2008) Written by obaritho- sobujer- pranto-chuye |
| . ***ভবসাগর*** আমার মন শত জনম ধরে এই সৈকতে রয়েছে পরে। আমি এক খন্ড পাথর সমান আমার ঢেউ-গুনা দিনের হয়না অবসান। দেখেছি রঙ্গীন পালের তরী ক্ষণিকেই গিয়েছে দেশ ছাড়ি। আমার তরী ভাঙ্গা যে ভাই কোন আশায় সে তরী জলে ভাসাই। নিঃস্ব হয়ে এসেছিলাম ধরার বুকে, শুধু অথই জল আজো দু`চোখে। এমন ঘোমরে মরে সুখের নেশায়, আমি রয়েছি বেঁচে আজও সুখের আশায়। এতটা বছর ধরে আধারে রয়েছি, আধারে শুধু অশ্রুই পেয়েছি। আমি রঙ্গীন-ডানার প্রজাপতি দেখতে চাই, আমি যে আলোর ভূবনে নিজেকে রাখতে চাই। কূলের খোজে শত জনম ধরে, ভাঙ্গা তরী আমার ভাসছে ভবসাগরে। সুখের আশায় অবুঝ মন লইয়া, কাঁদি ঢেউয়ের পানে চাইয়ি। কলমিলতা (মীর ইমাম) ২৩/১০/২০০৭ ইং . |