|
shorir ta valo ney
|
| (Monday, 21 April 2008) Written by SALIM _UK |
| শরীরটা ভালনেই মনির ভাই, শরীর ভালনেই তাই মনটাও, আর মন ভাল না থাকলে ভাললাগেনা কোন কিছুই করতে, এমন কি ভাবনার ডানাও যেন যায় ভেঙ্গে, শুধু মুখ থুবরে পরে থাকে অবসন্ন শরীর , তবুও মনে পরে সেই সাগর দিঘির পার , দেবদারু বনের ছায়ায় বসে বলা যৌবন উচ্ছলতার কত কথা, কত গান অথবা দেবদারু গাছের বন ঘেষে পরে থাকা পল্লী মন , প্রথম প্রেমের কথায় আর উচ্ছল হাসিতে কেবল ভাঙ্গত নিরবতা, মনে পরে তোমার সাবধানতার বাণী “প্রেম করচিস কর বাস্থব জীবন থেকে চিঠকে পরিসনা যেন " তখন বুঝিনি তোমার সেই মর্ম বাণী, অথছ চিরদিনই বাস্থব আর অবাস্থব দুই আমার কাছে সাভাবিক গঠনা বলে মনে হয়, কেননা যা গঠবার তা গঠবেই এটাইতো নিয়ম, তবুও কিছু বোঝা আর না বোঝার মাঝে যখন নিজেকে বোঝতে শিখেছি, তখন থেকে বয়স বেরেছে, শরীরে অসুখ বেধেছে বাসা, তাই শরীরটা ভাল নেই মনির ভাই, আর শরীর ভালনেই তাই মনটাও, মনির ভাই কেন জানিনা তোমাকে বিষন মনে পড়ছে, তোমাকে সম্মুকে না পেলেও ডানা বাঙ্গা ভাবনার পাখায় শান্ত প্রায়, তবুও অবান্তর কত কিছু ভাবতে ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে, কিন্তু শরীর থেকে মন আর মন থেকে উচ্ছারিত ভাললাগা ভাবনা এখন থমকে দাড়িয়ে বাস্তবতার মোখমুখি, তবুও বেচেঁ আছি, আর বেচেঁ আছি বলেই বেচেঁ আছে আমার বিগত স্মৃতি, যেখানে তুমি আজও জাগ্ররত, জাগ্ররত সেই সাগর দিঘির পার, সবুজ দেবদারু বনের শীতল ছায়া, হঠাৎ এখন মনের কুঠায় আলাদা হয়ে উঠে বার বার, মনির ভাই জানিনা এখন তুমি কোথায়, তবুও পার যদি কোন অসীম থেকে মর্ম বাণী দিয় , দোয়া দিয় আমার সুস্থ শরীরের, আর বার বার কামনাকো আমার উচ্ছল পল্লীমন যেন সবুজ থাকে, দেবদারু বনের মতই চির সবুজ………………………. (বানান যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন , আসা করি হয়তো আপনাদের ভাল লাগবে) Powered by Amaderadda.com! |
| [ Back ] |