|
kicho kotha....................
|
| (Monday, 14 April 2008) Written by SALIM _UK |
| মৃত্যুর মোখমুকি আমি হাসপাতালের বিছানায় শুয়ে, শক্ত হয়ে দাড়াতে চেয়েছি আমি বার বার অথচ পারিনি, তবে এতটুকু বুঝেছি মানুষ দাড়াতে চায় কেন! দাড়ানো শিখতে চায় কেন! অথবা নিজের পায়ে শক্ত হয়ে দাড়াও দাড়াও বলে কেউ সাহসী হতে বলে কেন! আসলে মৃত্যুর মোখমুকি হয়ে পাঞ্জা লরতে মেরুদন্ড সোজা করে শক্ত করে দাড়াতে হয়, আমি যখন দাড়াতে চেয়েও দাড়াতে পারছিলামনা, তখন ক্ষনে ক্ষনে অনুভব করেছি হাসপাতালে শায়িত অবস্থায় আমার মৃতুকে আর ভেতরে ভেতরে দেখেছি সাহস কেমন ক্ষয়ে ক্ষয়ে মিলিয়ে যায়, বাহির থেকে নিজেকে শক্ত করে রাকতে চাইলেও সম্মুখে কারও অভাব যেন মৃত্যুকে আরো মোখমুকি করে, তখন আপনজনকে কাছে পেতে বড্ড ইচ্ছে করে, তাইতো বুঝেছি মানুষ কেন হাসপাতালে শায়িত আপনজনকে দেখতে যায়, নিয়ে যায় ফুল, ফল আর অলক্ষে কিছু সাহস মৃত্যুর সম্মুকে দাড়াতে, হাসপাতালে এমন কতজনার কত মৃত্যু আসা যাওয়া করে অথবা ক্ষয়ে ক্ষয়ে যায় কত সাহস ভেতরে ভেতরে প্রতিনিয়ত, তবুও বলবো অনেক কাজের ভিরেও পার যদি দেখে এসো শায়িত আপনজনকে, অলক্ষে কিছু সাহস যোগাতে, অথবা আগামীতে মৃত্যুকে আলিঙ্গন করার কিছু সাহস সঞ্চয় করতে………………………………......... Only registered users can write comments. Please login or register. Powered by Amaderadda.com! |
| [ Back ] |