baba ke khub mone pore! (1 viewing) (1) Guest
Favoured: 0
|
|
|
TOPIC: baba ke khub mone pore!
|
jolchaya (User)
Platinum Boarder
Posts: 2978
|
|
Re:baba ke khub mone pore! 2 Years, 5 Months ago
|
Karma: 60
|
|
বাবাকে নিয়ে লিখছি আজ। কতো রকম টুকরো টুকরো স্মৃতি উঁকি দিচ্ছে মনের ঘরের জানালা দিয়ে, হৃদয় আকাশে সুখ স্মৃতির এক পশলা বৃষ্টি নামলো যেন। ছোটোবেলায় না বাবাকে খুব ভয় পেতাম। ভয়াবহ ভয় যাকে বলে। বাবাকে মনে হতো স্কুলের সবচেয়ে রাগী হেডস্যার কিন্তু বাবা কখনো তেমন বকাঝকা করতেন না। বোনের সাথে দুষ্টুমি করতাম যখন পড়ার টেবিলে, তর্কাতর্কিটা যখন মুখ ছাড়িয়ে হাতাহাতির পর্যায়ে চলে যেত, চলতো বই ছিড়াছিড়ি, বাবা টের পেয়ে শুধু বলতেন "এই, কি হচ্ছে?" ব্যাস হইছে কাজ। দুনিয়ার সুবোধ বালক-বালিকার মতো তর্ক বন্ধ, শুধু সাপের মতো ফুসফুস আওয়াজ করতাম, আর দুচোখ দিয়ে কেবল ভস্ম করার চেষ্টা করতাম। বাবার কথার ছিলো এমন দাপট। তবে একদিন বাবার হাতে কানমলা খেয়েছিলাম। এটাই হলো বাবার কাছ থেকে পাওয়া জীবনের প্রথম এবং শেষ শাস্তি। আর এটার জন্য কতো কান্না-কাটি করেছি। কেঁদে সারা বাড়ি মাথায় তুলেছিলাম। সহজ অংক বার বার বাবা বুঝানোর চেষ্টা করছিল আমাকে কিন্তু বুঝছিলাম না। বাবাও মেজাজ খারাপ করে রেখেছিল, "তোকে দিয়ে অংক হবে না। পাশ করবি কিভাবে?" কানের ব্যথায় আর বাবার কথায় আমার বুকের ভিতরে কষ্ট, কান্নাগুলো জমে উঠেছিল। খাওয়া দাওয়া করছিলাম না। মা আমাকে বুঝায়, কিন্তু কে শুনে কার কথা। বাবাও খায় না। পরে আমাকে মাথায় হাত বুলায়, আদর করে এক সাথে খেতে নিয়ে যায়। সেবার পরীক্ষায় আমি খুব ভালোভাবে পাশ করেছিলাম। অংকে ১০০/ ১০০ পেয়েছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি আমার বাবার জন্য কিছু করতে পেরেছি। এ কৃতিত্ব আমার একার নয়, এটা যে আমার বাবারো কৃতিত্ব। হ্যাঁ বাবা আমার শিক্ষক। আমার সবচেয়ে প্রিয় শিক্ষক।
আস্তে আস্তে যখন বড় হতে থাকি একসময় মনে হলো "দূর, বাবাকে বুঝি এতো ভয় পেতে হয়।" বাবার মাঝে কঠোরতার বদলে কোমলতাকে বেশী অনুভব করতাম। ইলেকট্রিসিটি চলে গেলে প্রচন্ড গরমে যখন এপাশ-ওপাশ করতাম, হঠাত্ত্‌ করে টের পেতাম কে যেন আমার গায়ে বাতাস করছে। ঘুমের ঘোরে চোখ খুলে দেখতাম বাবা আমার মাথার কাছে বসে হাত পাখা দিয়ে জোরে জোরে বাতাস করছেন। পরম শান্তিতে আবার চোখ বুঝতাম। কোমল হাত পাখার বাতাসের সাথে সাথে আমার বাবার কোমল স্নেহও যে আমার গায়ে পড়তো আর তাতে আমার সারা দেহ জুড়িয়ে যেত।
আমার মনে পড়ে না বাবাকে ঈদে কখনো নিজের জন্য তেমন কিছু কিনেছে। বোনাসটা পেয়েই আমাদের সব ভাই-বোনকে ডাকতেন, "বল এবারের ঈদে কে কি চাস?"। আমাদের চাওয়ার বেশী কিছু ছিল না। মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত চাওয়া-পাওয়াই ছিলো আমাদের। আমি খুব চাইতাম সব ঈদে সবাই কিছু না কিছু কিনবে। বাবাও বাদ যাবে না। একটা পাজ্ঞাবী কিনলে কি হয়। কিন্তু বাবা কিনতে চাইতেন না, বলতেন "আমার তো এসব আছেই, তোরা কি কিনবি সেটা বল। চুড়ি? টিপ?" আমার বাবার শখ ছিলো অনেক কিন্তু তার সাথে সার্মথ্যের ভারসাম্যটাকে এক করতে পারতেন না। বাবার মতো একই চাকরী করে বাবার বন্ধুরা যখন বাড়ির মালিক, আমাদের এই দুবছর আগে পর্যন্তও নিজেদের বাড়ি বলে কিছু ছিল না। সংসার নামক তরীটাকে বাবা শক্ত হাতে হাল ধরেছিলেন আর মা দিয়েছেন সঙ সেই হাল ধরতে। আর এর জন্য বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে ।
আমার বাবা অসাধারন মানুষ তা হয়তো না। খুবি সাধারন একজন মানুষ। হয়তো আছে তার হাজার গন্ডা দোষ। কিন্তু সে সব দোষগুলা চাপা পড়ে গেছে বাবার মমতা, স্নেহের ভাড়ে।
আমি, আমরা সবাই বাবা থেকে এখন অনেক দূরে। বাবা-মা এবারো আমাদের সুখের জন্য নিজেদের সুখ জলাঞ্জলি দিলেন। মা আসলেন মেয়েদের দেখাশুনা করতে এখানে, আর বাবা রইলেন বড় ছেলের দেখাশোনা করতে। মাঝে মাঝে কষ্ট লাগে আমার বাবা খুব একা হয়ে যাচ্ছেন।
মনে মনে ভাবি, এই যে আমাদের বাবা-মার আত্নত্যাগ আমাদের জন্য, আমরা অনেক সময় ভুলে যাই। তাদের নিয়ে ভাবতে ভুলে যাই।
কিন্তু আমি ভুলতে চাই না। আর ভুলা সম্ভব না। কিভাবে আমি ভুলবো আমার শেকড়ের কথা। যাদের সাথে আমার নাড়ীর বন্ধন, যার জন্য আমি বেঁচে আছি তাদের কাছে আমি কি করে কৃতঞ্জতা প্রকাশ করবো।
&#2488;&#2499;&#2487;&#2509;&#2463;&#2495;&#2453;&#2480;&#2509;&#2468;&#2494;&#2480; &#2453;&#2494;&#2459;&#2503; &#2474;&#2509;&#2480;&#2494;&#2480;&#2509;&#2469;&#2472;&#2494; &#2479;&#2503;&#2472;&#2507; &#2468;&#2495;&#2472;&#2495; &#2468;&#2494;&#2470;&#2503;&#2480; &#2477;&#2494;&#2482;&#2507; &#2480;&#2494;&#2454;&#2503;&#2472;&#2404; <br><br>Post edited by: Mou, at: 2006/06/16 00:04
|
|
|
|
Logged
|
|
|
The administrator has disabled public write access.
|
rudro__ (User)
Gold Boarder
Posts: 221
|
|
Re:baba ke khub mone pore! 2 Years, 5 Months ago
|
Karma: 2
|
|
ami amar babar moto hote chai. sotobelay baba jokhon marto, bokajokha korto tokhon vabtam keno baba eirokom ,tar sathe r kokhono sundor kore kotha bolbo na.ekhon mone hoy prithibite tar chaea valo manush r hoy na .hoyto baba hole aro feel korbo ktota valo silen tini.sae amar adorsho,sae amar dik prodorshok ami takei follow korbo.
|
|
|
|
Logged
|
|
|
The administrator has disabled public write access.
|
nila (User)
Platinum Boarder
Posts: 5652
|
|
Re:baba ke khub mone pore! 2 Years, 5 Months ago
|
Karma: 43
|
|
apuni tur lekha gulo porlam...ager sai sriti gulo mone pore geche. baba asole e amader khub valobasen. amader jonno koto je teg sikar korechen baba-ma!! sarakhon sodho amader chinta korten. nijeder sukh jolanjoli diye amader sukhe rakhar chesta korten. baba-ma'r rin amra kono din poron korte parbo na.
Mohan Allah'r kache amar ektai prarthona uni jeno amar baba-ma ke dirgojibi koren, sukhe-santite rakhen. AMIN!!
|
|
|
|
Logged
|
|
|
The administrator has disabled public write access.
|
|
|
|
|
|